ডোমার জোড়াবাড়ীতে ঐতিহাসিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

আনিছুর রহমান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি:
আনিছুর রহমান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১:২০ পিএম
ডোমার জোড়াবাড়ীতে ঐতিহাসিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

নীলফামারীর ডোমারে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ জোড়াবাড়ী ইউনিয়ন শাখা আয়োজিত ঐতিহাসিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।  

বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব বিভাগের উপজেলা সভাপতি আবুবক্কর সিদ্দিক এর সঞ্চালনায় জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওঃ মোসলেহুদ্দীন শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ডোমার-ডিমলা নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার। 

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসাবে উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল হাকিম, সেক্রেটারী মাওঃ রবিউল আলম, ডাঃ হযরত আলী, শাহাজান খন্দকার দুলু, মাওঃ আশেকুর রহমান, প্রভাষক গোলাম আযম প্রমূখ বক্তব্য রাখেন। 

জোড়াবাড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নুর ইসলাম নয়ন এর ব্যবস্থাপনায় প্রবাসী জামাল উদ্দীন শাহ’র সার্বিক সহযোগিতায় ইত্তেহাক সাংস্কৃতিক সংসদ এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ সংগীত পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসাবে সাড়া জাগানো জনপ্রিয় সংগীত শিল্পী এ্যাড. রোকনুজ্জামান ও তার দলের বিশেষ সংগীত পরিবেশনা।

বিজ্ঞাপন